রাজধানীতে আন্দোলনকারী মহিউদ্দিন রনিকে পুলিশের বেধড়ক লাঠিপেটা
ঢাকা | ৬ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলন চলাকালীন সাবেক শিক্ষার্থী ও পরিচিত মুখ মহিউদ্দিন রনি পুলিশের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন। শুক্রবার এক কর্মসূচিতে অংশ নেওয়ার সময় পুলিশ তাকে রাস্তায় ফেলে বেধড়ক লাঠিপেটা করে।
ঘটনার বিবরণ: ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, আন্দোলনের এক পর্যায়ে পুলিশ সদস্যরা মহিউদ্দিন রনিকে চারপাশ থেকে ঘিরে ধরে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। উপস্থিত জনতা ও অন্যান্য আন্দোলনকারীরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও পুলিশ সদস্যারা আরও উগ্র হয়ে ওঠে।
নারী শিক্ষার্থীদের ওপর চড়াও পুলিশ: ভিডিওতে আরও দেখা যায়, কেবল রনি নয়, সেখানে উপস্থিত নারী শিক্ষার্থীদের গায়েও হাত তোলে দায়িত্বরত পুলিশ সদস্যরা। উপস্থিত প্রত্যক্ষদর্শীরা চিৎকার করে পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং প্রশ্ন তোলেন, "আপনারা মেয়েদের গায়ে কেন হাত দিচ্ছেন?" কিন্তু পুলিশি একশন অব্যাহত থাকে।
বর্তমান পরিস্থিতি: পুলিশের এই লাঠিপেটায় মহিউদ্দিন রনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। ভিডিওর এক পর্যায়ে দেখা যায়, একাধিক পুলিশ সদস্য মিলে তাকে মাটিতে ফেলে পিটাচ্ছে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।
অনেকেই পুলিশের এই আচরণকে অমানবিক এবং গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী বলে সামাজিক মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন।
0 Comments